জুয়াখেলায় বাধা: নাসিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১১:৫২আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১২:০৩

আদালত রাজধানী বাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১ আগস্ট ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আমিরুল হায়দার চৌধুরী।  

মঙ্গলবার (৩ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) কামরুল হাসান প্রতিবেদন আদালতে দাখিল না করায় নতুন দিন ঠিক করেন।

আদালতে,বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু হানিফ পুলিশের (উপ পরিদর্শশক) এ তথ্য জানান।

মামলার এজাহার থেকে জানা যায়, নাসিম ক্যারাম খেলতে গিয়ে দেখেন বিপিএল ম্যাচ নিয়ে জুয়া চলছে। এতে বাধা দেন তিনি। এক পর্যায়ে ঘটনা হাতাহাতিতে গড়ায়। পরে গত বছরের ৬ নভেম্বর সকালে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান। ঘটনার দিন রাতেই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এক ‘গুজবে’ বাজার অস্থির, কৃষকদের সর্বনাশ
এক ‘গুজবে’ বাজার অস্থির, কৃষকদের সর্বনাশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ড. ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে রিট, ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
ড. ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে রিট, ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’