নাশকতার মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১১:১৩আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১১:২৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কুমিল্লার নাশকতার মামলায় বিচারিক আদালতের জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার পক্ষে রবিবার (২৯ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানান তার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

তিনি বলেন, আবেদনটি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। 

এর আগে গত ২৭ জুলাই কুমিল্লার আদালত খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করেন তার আইনজীবীরা।

এর আগে বিচারিক আদালতকে এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে অনুসারে গত ২৭ জুলাই কুমিল্লার আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। সে আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। ওই ঘটনায় দু’টি মামলা করা হয়।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বরখাস্ত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বরখাস্ত
‘৫০০ জাতীয় খেলোয়াড় পাবেন ক্রীড়া কার্ড, ৮ বিভাগে হবে স্পোর্টস ভিলেজ’ 
‘৫০০ জাতীয় খেলোয়াড় পাবেন ক্রীড়া কার্ড, ৮ বিভাগে হবে স্পোর্টস ভিলেজ’ 
আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো
আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে অপপ্রচার, গ্রেফতার ৪ জন রিমান্ডে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে অপপ্রচার, গ্রেফতার ৪ জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?