রিজার্ভের অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন ২ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ১২:৫২আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৩:০৩

রিজার্ভের অর্থ চুরি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। 

বুধবার (২৯ আগস্ট) তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা এ দিন কোনও প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম আমিনুল ইসলাম এ দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট মতিঝিল থানার সাধারণ নিবন্ধক কর্মকর্তার সহকারী ইসহাক এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। পরে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।

২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু