ঢাবির `ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২

ঢাবি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ক ’ ইউনিটের প্রথম বর্ষে (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন ঢাবির শিক্ষার্থী সাদমান ও ভর্তি পরীক্ষার্থী হৃদয় জামান। আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিভাইস এবং শরীর চেক করার মাধ্যমে কর্তব্যরত শিক্ষকরা দুজনকে আটক করে। তবে অন্য কেন্দ্রগুলোতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কেন্দ্রগুলো হলো– হাজারীবাগস্থ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, নীলক্ষেত হাইস্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, ইডেন মহিলা কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, নটরডেম কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ।

এ বছর ‘ক’ ইউনিটে ১ হাজার সাতশ ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৬ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনও ইলেক্ট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করেছে ।

/এসআইআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার