দুদকে হাজির হননি ডিআইজি মিজান ও তার স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৮

ডিআইজি মিজানুর রহমান (ফাইল ফটো)

দুর্নীতি দমন কমিশনে (দুদক) রবিবার হাজির হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না। একইসঙ্গে তারা সময় চেয়ে আবেদন করেছেন।

রবিবার (৩০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীর পাঠানো এক নোটিশে মিজানুর রহমান ও তার স্ত্রীকে রবিবার তলব করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অসুস্থতার কথা জানিয়ে তারা আজকে আসেননি। সময়ের আবেদন করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ডিআইজি মিজানের প্রায় কোটি টাকারও বেশি সম্পদের খোঁজ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে ডিআইজি মিজানের নামে ৪৬ লাখ ৩২ হাজার ১৯১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং তার স্ত্রীর নামে ৭২ লাখ ৯০ হাজার ৯৫২ টাকার সম্পদ পাওয়া গেছে, যা প্রকৃত আয় ও হিসাবের সঙ্গে অসঙ্গিতপূর্ণ।

এছাড়াও মিজানের ছোট ভাই মাহবুবুর রহমান স্বপন ও ভাগ্নে পুলিশের এসআই মাহামুদুল হাসানের নামেও প্রচুর সম্পদের খোঁজ পাওয়া গেছে। মিজানই এসব সম্পদের প্রকৃত মালিক বলে ধারণা দুদকের।

এর আগে গত ৩ মে প্রথম দফায় প্রায় সাত ঘণ্টা ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

/আরজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি