তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১০:২৮আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৫:২০

আদালত

জাতীয় নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন। পরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আবেদনের ওপর দুপুরে শুনানি হতে পারে।

রিটে আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

রিটে বিবাদীদের বিরুদ্ধে সংসদ নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে।

এছাড়াও মামলার রুল শুনানি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের নিয়মে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের আদেশ দেওয়ার বিষয়ে রিটে আবেদন জানানো হয়েছে।

ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ১১ ও ৬৫(২) অনুযায়ী প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত ৩০০ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে। কিন্তু বর্তমান জাতীয় সংসদের ১৫৩ জন সদস্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নয়। তাই বর্তমান সংসদ ভেঙে দেওয়ার নির্দেশনার আরজি জানিয়েছি।

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে বলার পরামর্শ স্পিকারের
সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে বলার পরামর্শ স্পিকারের
শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণার ৪০ মিনিট
শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণার ৪০ মিনিট
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই