‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চবিতে ভর্তিযুদ্ধ শুরু

চবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১৩:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৩:২৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানবিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন দুই শিফটে পরীক্ষা হবে। ১ হাজার ২২১টি আসনের বিপরীতে ৩১ হাজার ৭৯০ পরীক্ষার্থী অংশ নেবে। প্রতি আসনের বিপরীতে লড়বে ২৬ শিক্ষার্থী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারই প্রথম নিজস্ব সিস্টেমের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।’

পরীক্ষা চলাকালীন চবি ক্যাম্পাসের ভেতরে ও বাইরে প্রায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

সকালের শিফটে ৯টা ৪৫ মিনিটে এবং বিকালের শিফটে ২টা ১৫ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের বাহিরে কোন শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ও ৩০ অক্টোবর ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। এছাড়া ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.cu.ac.bd) থেকে জানা যাবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের 
সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের 
‘লাল কার্ড’ নিয়ে ট্রাম্পের হস্তক্ষেপে বিশ্বকাপে তোলপাড়
‘লাল কার্ড’ নিয়ে ট্রাম্পের হস্তক্ষেপে বিশ্বকাপে তোলপাড়
বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে ওঠার উপায় কী, জানালেন মন্ত্রী
বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে ওঠার উপায় কী, জানালেন মন্ত্রী
বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন জাইকা প্রেসিডেন্ট
বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন জাইকা প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
আনচেলত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
আনচেলত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়