ডিভিশন চেয়ে আবেদন করলেন ব্যারিস্টার মইনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১১:০০আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৪:১৬

ব্যারিস্টার মইনুল হোসেন মানহানির মামলায় গ্রেফতার হওয়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে প্রথম শ্রেণির ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

রবিবার (২৮ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ আবেদন করেন।

গত ২২ অক্টোবর রংপুরের মানহানির মামলায় মইনুল হোসেনকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ মন্তব্য করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। মাসুদা ভাট্টিসহ নারী সাংবাদিকরা মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ঘটনার চারদিনেও ব্যারিস্টার মইনুল প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।

মইনুলের মন্তব্যকে নারী সমাজের জন্য অবমাননাকর দাবি করে একই অভিযোগে তার বিরুদ্ধে জামালপুরের আদালতেও মামলা করেন একজন নারী। যদিও ওই দুটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। তবে এছাড়াও একই ঘটনায় কুড়িগ্রাম ও রংপুরের আদালতেও পৃথক মামলা হয়। এরমধ্যে রংপুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গত ২৩ অক্টোবর মইনুলকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম। সেদিন বিকালে ঢাকার কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় ব্যারিস্টার মইনুলকে।

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
মৃত দাদির জন্য ওমরাহ করে ফেরার পথে লাশ হলেন যুবক
মৃত দাদির জন্য ওমরাহ করে ফেরার পথে লাশ হলেন যুবক
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বরখাস্ত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বরখাস্ত
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?