খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলার বিষয়ে আপিল আদেশ সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৩:১২আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৩:১৯

খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে বলা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে আগামীকাল সোমবার (২৯ অক্টোবর) আদেশের দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

রবিবার (২৮ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের এ দিন নির্ধারণ করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে আদেশ দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন।

আদেশে আদালত বলেন, খালেদা জিয়া আদালতে হাজির হয়ে ৫ সেপ্টেম্বর বলেছেন- তিনি বারবার আদালতে আসতে পারবেন না। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর এবং আজও (২০ সেপ্টেম্বর) খালেদা জিয়া কারাগার কর্তৃপক্ষকে বলেছেন- তিনি আদালতে আসতে পারবেন না। অর্থাৎ আদালতের কাছে প্রতীয়মান হয় যে, খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছুক। অথচ মামলার দুই আসামি প্রতিদিন হাজির হচ্ছেন। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া আদালতে হাজির হননি। এমন অবস্থায় ন্যায়বিচারের স্বার্থে খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে তাকে জামিনে রেখে বিচার চলবে।

এরপর ২৭ সেপ্টেম্বর এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। সেই রিভিশন আবেদন গত ১৪ অক্টোবর খারিজ করে দেন হাইকোর্ট। এরপর ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরই পরিপ্রেক্ষিতে রবিবার (২৮ অক্টোবর) আবেদনটির ওপর শুনানি হয়।

  

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার
কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার
ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
জুলাই হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি নবী নেওয়াজ
জুলাই হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি নবী নেওয়াজ
সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন
শেখ হাসিনার উদ্দেশে চিফ প্রসিকিউটরসাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’