মন্ত্রিসভার অনুমোদন ছাড়া আরপিও সংশোধন সম্ভব নয়: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৩:২৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৩:৫০

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মন্ত্রিসভার অনুমোদন ছাড়া গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন সম্ভব নয়। তিনি বলেন, ‘বিদ্যমান সময়ের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। এ কারণে, আগামীকাল সোমবার (২৯ অক্টোবর) মন্ত্রিপরিষদের সভায় এ বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা চাওয়া হবে।’

রবিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন যোগ দেওয়া বিচারকদের অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন।

ব্যারিস্টার মইনুল হোসেনের জামিনের বিষয়ে ড. কামাল হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আনিসুল হক বলেন, ‘যে জেলায় মামলা হবে, আইনের বিধান অনুসারে সেই জেলার বিচারকদের অধিকার আছে সেই মামলা সম্পর্কে শোনার। সুতরাং মইনুলকে যেখানে মামলা হয়েছে সেখানে যেতে হবে অথবা মামলাটি স্থানান্তর করে ঢাকায় আনতে হবে। আর এ কারণে ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন হয়নি।’ তিনি বলেন, ‘মইনুল হোসেন সম্পর্কে আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আইনের কোনও ব্যত্যয় হয়নি। বিচার বিভাগ স্বাধীন, সেখানে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।’

ড. কামাল হোসেন সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান প্রণেতা কমিটির চেয়ারম্যান হিসেবে উনি নিজেই তো সংবিধান মানেন না।’

ডিজিটাল সিকিউরিটি আইনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই আইন আর সংশোধনের সুযোগ নেই। এই আইন গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে না।’

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘রাস্তায় যারা ধর্মঘট করছে, তারা সড়ক পরিবহন আইন না জেনে-না বুঝেই করছে।’ এদের আইনটি ভালো করে পড়ার পরামর্শ দেন আইনমন্ত্রী।

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্তঃসত্ত্বা কনে, জমকালো বিয়ে: যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে ‘শটগান ওয়েডিং’
অন্তঃসত্ত্বা কনে, জমকালো বিয়ে: যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে ‘শটগান ওয়েডিং’
জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ
জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ
নেইমারের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ জাপান?
নেইমারের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ জাপান?
গোয়ালঘরে আগুনে পুড়ে দুটি গরুর মৃত্যু
গোয়ালঘরে আগুনে পুড়ে দুটি গরুর মৃত্যু
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প