আমরা মনে করি রিভিউ করা দরকার: জয়নুল আবেদীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ১১:২১আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১১:৩৩

জয়নুল আবেদীন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিচার চলা নিয়ে করা আপিল আবেদন খারিজ হওয়ার আদেশের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করা দরকার বলে জানিয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আপিল বিভাগে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম চলা নিয়ে আবেদন খারিজ করে দেওয়ার পর সোমবার (২৯ অক্টোবর) এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করবেন কিনা এ প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, ‘সিনিয়রদের সঙ্গে বসে আলোচনা করবো। আমরা মনে করি এটা রিভিউ করা দরকার।’

আপিল বিভাগের খারিজ আদেশের পর আজকেই মামলাটির রায় ঘোষণা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় রায়ের দিন ঠিক করেও পরবর্তীতে আদালত স্বেচ্ছায় সে তারিখ পরিবর্তন করেন। এখন আদালত রায় দেবেন কি দেবেন না, এ মুহূর্তে সেটা বলার এখতিয়ার আমাদের নেই।’

প্রসঙ্গত, এর আগে সোমবার সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে না আসায় তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে বলা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে এ মামলায় তার অনুপস্থিতিতে বিচার চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী