অরফানেজ মামলায় খালেদা জিয়ার আপিল ৩ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ১২:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১২:৪১

 খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার আপিল হাইকোর্টে নিষ্পত্তিতে সময় বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে আগে নির্ধারণ করে দেওয়া ৩১ অক্টোবর সময়ের মধ্যে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ করার নির্দেশ বহাল থাকছে।  

সোমবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

পরে মো. খুরশীদ আলম খান বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানিতে এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন আপিল বিভাগ। সেই আদেশ অনুসারে পুনরায় আপিল শুনানির সময় বৃদ্ধি চেয়ে আপিল বিভাগে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেছিলেন। কিন্তু আপিল বিভাগ সে আবেদন খারিজ করে দেন। এর ফলে এ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তিতে পূর্বের নির্ধারণ করা ৩১ অক্টোবর পর্যন্ত সময় বহাল থাকছে। তাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টে করা খালেদা জিয়ার আপিল শুনানি আর মাত্র তিনদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

এর আগে গত ৯ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল গত ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এরপর গত ৩১ জুলাই খালেদা জিয়ার আইনজীবীদের আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে সে সময় ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে আরও সময় চেয়ে আপিল বিভাগে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন জানালে সোমবার (২৯ অক্টোবর) তা খারিজ করে দেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওইদিনই তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহাম্মদপুর রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব নয়, পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদপুর রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব নয়, পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা