এগুলো সব একতরফা রায়: সানাউল্লাহ মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ১২:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৫:২৪

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামিকে দেওয়া সাত বছর করে সশ্রম কারাদণ্ডের রায়কে একতরফা রায় বলে মন্তব্য করেছেন তার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া।

কারাভ্যন্তরে স্থাপিত আদালতে রায় ঘোষণার পর সোমবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে বাংলা ট্রিবিউনের কাছে তিনি এ মন্তব্য করেন।
এ মামলার রায় প্রসঙ্গে মো. সানাউল্লাহ মিয়া বলেন, ‘এগুলো সব একতরফা রায়। এই একতরফা রায়ের বিষয়ে কী করবে না করবে সে বিষয়ে সিনিয়র আইনজীবীরা সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরও বলেন, ‘এটা (জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা) প্রাইভেট ট্রাস্ট। এখানে সরকারের কোনও টাকা নেই, এটা মামলাই হয় না। আজকে জোর করে সাজা দেওয়া হয়েছে। সরকারের হস্তক্ষেপের কারণে এই সাজা। এর বাইরে এ মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না।’

এই সাজার বিষয়ে আপিল করা হবে কিনা জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘সেটা এ মুহূর্তে বলতে পারবো না। রায় হাতে পাইনি এখনও। রায় পাওয়ার পর এ বিষয়ে সিনিয়র আইনজীবীরা সিদ্ধান্ত নেবেন।’

এর আগে সোমবার (২৯ অক্টোবর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া, ট্রাস্টের নামে ঢাকা শহরে থাকা ৪২ কাঠা জমি রাষ্ট্রায়ত্ত করার আদেশ দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তখনকার একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। মামলা দায়েরের আগে থেকেই হারিছ চৌধুরী পলাতক রয়েছেন।

এছাড়া, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। বর্তমানে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদির জালে ৩ গোল দিয়ে প্রথমার্ধ শেষ স্পেনের
সৌদির জালে ৩ গোল দিয়ে প্রথমার্ধ শেষ স্পেনের
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন প্রথম দফার বৈঠক শেষ
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন প্রথম দফার বৈঠক শেষ
জুনের ২০ দিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫৩৭
জুনের ২০ দিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫৩৭
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর