রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া রিকশাচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ১৩:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৩:৩৯

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া রিকশাচালকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীচরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া রিকশাচালক মো. আলামিন (৬০) মারা গেছেন। সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তার।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

নিহতের ছেলে মো. মনিরুল ইসলাম জানান, কামরাঙ্গীচর নার্সারিগলি সুলতান মহাজনের রিকশার গ্যারেজে থাকতেন আলামিন। গতকাল রবিবার রিকশা নিয়ে বের হয়ে রাতে সময়মতো গ্যারেজে ফিরছিলেন না। রাত আনুমানিক ১২টার দিকে লোকজনের মাধ্যমে সংবাদ পাওয়া যায়, সে একই থানার কসাইগলি চিনি বাড়ির মোড়ে অচেতন অবস্থায় পরে আছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে গ্যারেজে আনা হয় এবং তেঁতুল পানি খাওয়ানো হয়। রাতে তিনি গ্যারেজেই ছিলেন। আজ সোমবার  সকালে তার অবস্থা আরও খারাপ হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে সকাল সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত আলামিনের গ্রামের বাড়ি লালমনিরহাট। বাবার নাম কান্দুরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ‘সান সিটি’ যোধপুর
ভারতের ‘সান সিটি’ যোধপুর
মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা: তারেক রহমান
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা: তারেক রহমান
৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেলো মিসর
৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেলো মিসর
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি