সুপ্রিম কোর্টের প্রবেশপথে বিএনপিপন্থী আইনজীবীদের তালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ১১:১৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৫:২১

সুপ্রিম কোর্টের প্রবেশ পথে তালা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের প্রতিবাদে ডাকা বিএনপি সমর্থিত আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা সত্ত্বেও সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট) বিচারকার্য পরিচালিত হচ্ছে। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবন থেকে আদালত ভবনে প্রবেশের দুটি পথেই তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভরত আইনজীবীরা।

বুধবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দুপুর একটা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এদিকে আইনজীবী সমিতি ভবন থেকে আদালতে প্রবেশের দুটি পথে তালা ঝুলিয়ে দেওয়ায় আইনজীবীদের যাতায়াত বিঘ্নিত হচ্ছে। এ কারণে বিক্ষোভরত বিএনপি সমর্থিত আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।

যদিও আইনজীবীদের যাতায়াতের জন্য বিকল্প পথ খোলা থাকায় অনেককেই সেই পথ দিয়ে আদালতে আসতে দেখা যায়। তবে অন্যান্য দিনের তুলনায় আজ (বুধবার) আদালত অঙ্গনে আইনজীবীদের উপস্থিতি কম দেখা গেছে।

এর আগে গত ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন হাইকোর্ট। পরে এ রায়কে ‘বেআইনি’ বলে এর প্রতিবাদে বুধবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এই সমিতিতে বিএনপি সমর্থিত আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন