ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ অক্টোবর ২০১৮, ১৬:৩১আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২০:১২

বাজার তদারকি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজধানী ঢাকার বনশ্রী এলাকায় দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা লংঘনের অপরাধে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বুধবার (৩১ অক্টোবর) এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করেন।

মো. আব্দুল জব্বার মন্ডল জানান, বনশ্রীর তানভীর মেডিক্যাল ও স্কলার ফার্মাকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একজন ভোক্তার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় মিরপুর-১২ এর প্রিন্স কিচেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারী ওই ভোক্তাকে জরিমানার ২৫ ভাগ হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বাজার তদারকি কাজে এপিবিএন-১১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি