ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ১৪:৩৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৪:৪৫

সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালো আইন বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ)। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনকালে এই হুঁশিয়ারি জানান সাংবাদিক নেতারা।

সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় বক্তারা বলেন, যেখানেই মন্ত্রীকে পাওয়া যাবে, সেখানেই তাকে ঘেরাও করে প্রতিবাদ জানাবো। ধারাবাহিকভাবে সরকারের কালা-কানুনের বিরুদ্ধে যে প্রতিবাদ জানাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকের বিক্ষোভ। টেলিভিশনগুলোকে বিটিভি বানানোর জন্য সরকার সম্প্রচার আইন জারি করবে কয়েক দিনের মধ্যে। এই ঘেরাও কর্মসূচি থেকে বলে দিতে চাই, আইন করে শেষরক্ষা হবে না। মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে শেষরক্ষা হবে না।

বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘এই সরকার একের পর এক কালো আইন করে যাচ্ছে। এই জব্বর আলী (মোস্তফা জব্বার) আইন বাংলাদেশে কেউ মানবে না। এই জব্বর আলী যেখানেই যাবেন, সেখানেই ঘেরাও করবো। এই আইন বাতিল না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

রুহুল আমিন গাজী আরও বলেন, ‘আমি সরকারকে বলতে চাই, আপনারা ক্ষমতায় থাকবেন কিনা তার নিশ্চয়তা নেই। কিন্তু আমরা সাংবাদিকরা আছি এবং আমরা থাকবো। কারণ, ক্ষমতা কখনও চিরস্থায়ী হয় না। সাংবাদিকদের এই আন্দোলন চলতেই থাকবে। এরপর আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেবো।’

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসিন, বর্তমান সভাপতি গোলাম মোস্তফা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আখতার আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, বিএফইউজের (একাংশ) মহাসচিব এম আবদুল্লাহ প্রমুখ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
চিড়িয়াখানায় ভালো আছে মহিষ ‘ট্রাম্প’, অপপ্রচারের অভিযোগ পরিচালকের
চিড়িয়াখানায় ভালো আছে মহিষ ‘ট্রাম্প’, অপপ্রচারের অভিযোগ পরিচালকের
'নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না'
'নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না'
আদালতের ছুটি বাতিল করে নজিরবিহীন দৃষ্টান্ত, রামিসা হত্যার রায়ে সংসদে আইনমন্ত্রী
আদালতের ছুটি বাতিল করে নজিরবিহীন দৃষ্টান্ত, রামিসা হত্যার রায়ে সংসদে আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট