ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃপরীক্ষায় পাস ৬১ শতাংশ

ঢাবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ২০:৩০আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২০:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ’ঘ’ ইউনিটের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির পুনঃপরীক্ষার ফল সোমবার (১৯ নভেম্বর) বিকেলে প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছন ৬১.১০ শতাংশ পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয় দফার এ পরীক্ষায় মোট ১৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ১৮১ জন অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৮৬ জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে ‘ঘ’ ইউনিটের নোটিস থেকে জানা যাবে। এ ছাড়া, যেকোনও অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে৷
গত ১৬ নভেম্বর শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অন্য সব পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেলেও ‘ঘ’ ইউনিটের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এছাড়া এ ভর্তি পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম-নম্বরও প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে সাংবাদিকরা উপাচার্যের মন্তব্য জানতে চাইলে তিনি দেখা করতে রাজি হননি।এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ডিনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমকে একাধিক বার ফোন করে পাওয়া যায়নি।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
উরুগুয়ের কোচ ফোরলানের সামনে কী চ্যালেঞ্জ
উরুগুয়ের কোচ ফোরলানের সামনে কী চ্যালেঞ্জ
নগদে ৭ পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
নগদে ৭ পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র