খোকার ছেলে-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১২:৫৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৩:০৪

সাদেক হোসেন খোকা
ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাখ হোসেন ও মেয়ে সারিকা সাদেকের আগাম জামিন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের আগামী চার সপ্তাহের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইসরাখ ও সারিকার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হক কিউসি।
এ সময় দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

শুনানিকালে রাষ্ট্র ও দুদক পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আসামিরা মামলার দীর্ঘ সময় পরে আগাম জামিনের আবেদন নিয়ে আসেন। এর আগে তারা দুদকের নোটিশ স্থগিতের জন্য রিট মামলাও দায়ের করেছিলেন। অন্যদিকে জামিন চাওয়ার কারণ ব্যাখ্যা করে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, ইসরাখ হোসেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তাই তার জামিন প্রয়োজন।

এর আগে গত ১ সেপ্টেম্বর দুদক তদন্ত করে দুইটি পৃথক নোটিশের মাধ্যমে ইসরাখ ও সারিকার নিজের নামে ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে বা তাদের পক্ষে অন্য নামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ ৭ কার্যদিবসের মধ্যে দুদকে জমা দিতে বলে। কিন্তু নোটিশ সত্ত্বেও তারা সম্পদের তথ্য বিবরণী জমা দেননি।

পরে নোটিশের জবাব না পেয়ে দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম গত ২৯ ও ৩০ আগস্ট তাদের দু’জনের বিরুদ্ধে রমনা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। এসব মামলায় তারা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

/বিআই/টিটি/
সম্পর্কিত
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা