‘রাজাকারের পদচারণায় কলঙ্কিত সংসদ চাই না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১৩:৫৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:০১

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যৌথ সংবাদ সম্মেলন রাজাকারের পদচারণায় কলঙ্কিত হোক, এমন সংসদ চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক জোট ও দলসমূহের নিকট আমাদের প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রানা দাশগুপ্ত লিখিত বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধের অহংকার যারা হৃদয়ে ধারণ করেন তারা কখনো চাইবেন না ত্রিশ লাখ শহীদের জীবন ও পাঁচ লাখ নারীর চরম লাঞ্ছনা ও ত্যাগের বিনিময়ে যে জাতীয় সংসদ আমরা অর্জন করেছি, সেই পবিত্র সংসদ কোনও স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী, অপরাধী, রাজাকার, ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও মৌলবাদী সাম্প্রদায়িক ব্যক্তির পদচারণায় কলঙ্কিত হোক।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছিলাম, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, মানবতাবিরোধী অপরাধী কিংবা মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি যেন মনোনয়ন না পান। নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম, যেহেতু জামায়াতে ইসলামী একাত্তরের গণহত্যাকারীদের দল, যে দলের গঠনতন্ত্র আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, উচ্চ আদালত ও নির্বাচন কমিশন যে দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করেছে— সেই দলের কোনও সদস্য যেন নির্বাচনে প্রতিনিধিত্ব করতে না পারেন। দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রত্যাশা পূরণ হয়নি।’

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে প্রজাতন্ত্রের মূলনীতি হিসেবে গ্রহণের পাশাপাশি ধর্মের নামে হানাহানি, বৈষম্য ও নির্যাতনের অবসানের জন্য ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। দেশ ও জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ১৯৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী চার মহান নেতার নৃশংস হত্যাকাণ্ডের পর সংবিধান থেকে 'ধর্মনিরপেক্ষতা', 'বাঙালি জাতীয়তাবাদ' ও 'সমাজতন্ত্র' মুছে ফেলা সহ ধর্মের নামে রাজনীতির ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়। এই প্রক্রিয়ায় সংবিধানসহ সমাজ ও রাজনীতিতে মৌলবাদীকরণ ও সাম্প্রদায়িকীকরণ হয়েছে, সেই কলঙ্ক থেকে আজও আমরা মুক্ত হতে পারিনি।

রানা দাশগুপ্ত তার বক্তব্যে আগামী নির্বাচনে শান্তিপূর্ণ উপায়ে দেশের নাগরিকরা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ কতে পারবে এবং কোনও সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য ১২টি দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে- সাম্প্রদায়িক রাজনীতি ও সন্ত্রাসকে প্রশ্রয় না দেওয়া এবং ক্ষমতায় গেলে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস কঠোরভাবে দমন করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয় গঠন, অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরিতে পাঁচ শতাংশ কোটা ব্যবস্থা প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি এবং পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি করণ আইন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়নসহ আরও বেশ কিছু দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও মওলানা জিয়াউল হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার