বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বিচার করার অনুরোধ জয়নুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪০


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন (ফাইল ছবি)
বিচারকদের সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বিচার করার অনুরোধ জানিয়েছেন যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, সারাদেশের মানুষ উচ্চ আদালতের বিচারপতি এবং আমাদের আইনজীবীদের দিকে তাকিয়ে আছেন। বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়স্থল। তাই বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র থাকবে না, আইনের শাসন থাকবে না এবং দেশের মানুষ সুবিচার পাওয়া থেকে বঞ্চিত হবেন।

যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করা হাইকোর্টের আদেশ চেম্বার আদালতের স্থগিতের পর শনিবার (১ ডিসেম্বর) এক প্রতিক্রিয়ায় জয়নুল আবেদীন এ অনুরোধ জানান।

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, বন্ধের দিনে বিচার বিভাগ বসার কথা নয়। আমরা আগেই বলেছিলাম বিচার বিভাগের স্বাধীনতা নেই, বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করতে পারছেন না।
তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার কোনও আইন দ্বারা খর্ব করা হয়নি। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে নৈতিকস্খলনের কারণে কোনও ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। তবে, বিচারিক আদালতের দণ্ড আপিল বিভাগে চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাকে দণ্ডিত বলার কোনও বিধান নেই।
জয়নুল আবেদীন বলেন, বিচারিক আদালতের সাজা বা দণ্ড স্থগিত করার এখতিয়ার হাইকোর্ট বিভাগের রয়েছে। যার কারণে তারা সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করে। অথচ অ্যাটর্নি জেনারেল আমাদের কিছু অবহিত না করেই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আজ শুনানি করেছেন।
প্রসঙ্গত, এর আগে শনিবার (১ ডিসেম্বর) সকালে বিচারিক আদালতে দণ্ডিত হওয়া সত্ত্বেও ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান ও জাতীয় নির্বাচনে যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করা হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এই আদেশের ফলে বিচারিক আদালতের দেওয়া সাজা কিংবা দণ্ড হাইকোর্টে স্থগিত হলেও ওই ব্যক্তিসহ দুই বছরের বেশি দণ্ডিত সব ব্যক্তির ক্ষেত্রে নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে গেলো বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

/বিআই/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা