চলচ্চিত্রকার খিজির হায়াতকে হত্যার পরিকল্পনা করেছিল দুই জঙ্গি

নুরুজ্জামান লাবু
১১ ডিসেম্বর ২০১৮, ১৪:২২ আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৪

আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেফতার দুই সদস্য এমদাদ ও আবু বক্কর

চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা খিজির হায়াতকে হত্যার পরিকল্পনা করেছিল আনসারুল্লাহ বাংলাটিমের দুই জঙ্গি। তবে হত্যাকাণ্ড ঘটানোর আগেই তাদের গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিট। গ্রেফতার জঙ্গিরা হলো এমদাদ ওরফে সবুজ ওরফে আবু সালমান ওরফে হুজাইফা এবং আবু বক্কর ওরফে ফাহিম ওরফে আব্দুল্লাহ ফাহিম।  

সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিমের সামরিক শাখার সদস্য।

সিটিটিসি’র উপ-কমিশনার মহিবুল ইসলাম খান বলেন, ‘খিজির হায়াত খান জঙ্গিবিরোধী একটি চলচ্চিত্র তৈরি করেছেন। এজন্য তাকে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা। আমরা প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্তের পর গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।’

মহিবুল ইসলাম খান বলেন, ‘দুই জঙ্গিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের  অন্য সহযোগীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’

সম্প্রতি খিজির হায়াত খান  ‘মি. বাংলাদেশ’ নামে একটি সিনেমা তৈরি করেছেন, যাতে জঙ্গিবাদবিরোধী বার্তা প্রচার করা হয়েছে। এরপর থেকেই খিজির হায়াতকে হত্যার জন্য টার্গেট করে জঙ্গিরা।

সিটিটিসি সূত্র জানায়, জঙ্গিদের যোগাযোগ চ্যানেল টেলিগ্রাম অ্যাপসে ‘এসো কাফেলাবদ্ধ হই’ নামে একটি গ্রুপে খিজির হায়াতকে হত্যার বিষয়ে আলোচনা হয়। আবু বক্করের ওপর দায়িত্ব ছিল খিজির হায়াতকে অনুসরণ করে তার চলাফেরা এবং ঠিকানা সংগ্রহ করা। এজন্য আবু বক্কর কুমিল্লায় খিজির হায়াতের গ্রামের বাড়ি রেকি করে আসে। জোবায়ের নামে এক সহযোগীসহ বক্কর খিজির হায়াতের কুমিল্লার কাপ্তানবাজারের বাড়িতে গিয়ে মিথ্যা পরিচয়ে তার বাবার সঙ্গে কথা বলে। এছাড়া, ঢাকায় তার বাসা এবং অফিস সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছিল তারা। বক্কর এসব তথ্য  গত আগস্টে সৌদি আরবে অবস্থানকারী এমদাদকে জানায়। হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে এমদাদ সৌদি থেকে দেশে আসে।

সিটিটিসি’র একজন কর্মকর্তা জানান, আনসারুল্লাহ বাংলাটিমের শীর্ষ নেতা মাওলানা ওসমান গণির নির্দেশে তারা খিজির হায়াতকে হত্যার পরিকল্পনা করেছিল। নরসিংদীর বাসিন্দা মাওলানা ওসমান গণি দীর্ঘদিন ধরে পলাতক থেকে আনসারুল্লাহ বাংলাটিমের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে।

সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়া জঙ্গি এমদাদ কেরানীগঞ্জে মুফতি ইজাহার পরিচালিত মারকাহুদা আল ইসলামিয়া মাদ্রাসায় পড়াশুনা করেছে। ২০১৬ সালে সে কাতার হয়ে সৌদি আরবে যায়। মাদ্রাসায় পড়া অবস্থায়ই সে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। গ্রেফতার হওয়া আবু বক্করও যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তাদের দুজনের গ্রামের বাড়ি ফরিদপুরে।

সিটিটিসি’র তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দুই জঙ্গিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে পারলে তাদের কাছ থেকে আরও তথ্য উদ্ধার করা যাবে।  

যোগাযোগ করা হলে চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা খিজির হায়াত খান বলেন, ‘‘মাস দুয়েক আগে সিটিটিসি’র পক্ষ থেকে জঙ্গিরা হামলা করতে পারে বলে আমাকে সাবধানে থাকতে বলা হয়। আমি জঙ্গিবাদবিরোধী কাজ করি। আমার সর্বশেষ চলচ্চিত্র ‘মি. বাংলাদেশ’-এর উপজীব্য বিষয় ছিল ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে সাধারণ ও নিরীহ তরুণদের যে জঙ্গিবাদে জড়ানো হয় তা নিয়ে। এ কারণে আমাকে ফেসবুকেও থ্রেট দেওয়া হয়েছিল।’’

খিজির হায়াত খান বলেন, ‘জঙ্গিরা যতই থ্রেট দিক না কেন, আমি আমার কাজ করে যাবো। এই দেশ জঙ্গিবাদের অভয়ারণ্য হতে দেবো না।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
সুন্দর বাসন, শখের জিনিস আলমারিতে তুলে রেখেছেন? ভুল করছেন না তো!
সুন্দর বাসন, শখের জিনিস আলমারিতে তুলে রেখেছেন? ভুল করছেন না তো!
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপির এমপির সঙ্গে গেলেন আ.লীগ নেতা, অভিযোগ দলীয় নেতাদের
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপির এমপির সঙ্গে গেলেন আ.লীগ নেতা, অভিযোগ দলীয় নেতাদের
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি