শেখ হাসিনাকে নিয়ে আসিফ কবীরের ‘জননেত্রীর জয়যাত্রা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৫১

জননেত্রীর জয়যাত্রা গ্রন্থের প্রকাশনা ও পরিচিত পর্ব

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সংবাদভিত্তিক গ্রন্থের সংকলন ‘জননেত্রীর জয়যাত্রা’র প্রথম খণ্ড প্রকাশ হয়েছে। তিন খণ্ডের এই বইটিতে ১৯৮১ থেকে ২০১৬ পর্যন্ত বিভিন্ন দৈনিকে প্রকাশিত শেখ হাসিনার রাজনৈতিক সংবাদগুলো স্থান পেয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবীর।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বইটির পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, ‘ভবিষ্যতে কেউ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা শেখ হাসিনার রাজনৈতিক দর্শন নিয়ে গবেষণা করতে চাইলে এই বইটি হতে পারে উৎকৃষ্ট সোর্স।’

গ্রন্থটির প্রথম খণ্ডের পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব নজরুল ইসলাম (এন আই ) খান, গবেষক সৈয়দ আবুল মকসুদ, মুক্তিযোদ্ধা সাজ্জাদ জহির এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।  

প্রসঙ্গত, গ্রন্থটির সম্পাদক আসিফ কবীর খুলনার প্রখ্যাত সাংবাদিক হুমায়ুন কবির বালুর জ্যেষ্ঠ পুত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লেখাপড়া করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইংয়ের দৈনন্দিন কাজের পাশাপাশি অবসর সময়ে রাজনৈতিক কলাম লেখেন। এছাড়াও খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক জন্মভূমি’ পত্রিকার প্রকাশক তিনি। 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
যুব মহিলা লীগ নেত্রী ও সাবেক প্যানেল মেয়র ফরিদা গ্রেফতার 
আইন কর্মকর্তা আ.লীগ নেতার অফিসে অস্ত্র-গুলি-পেট্রোল বোমা ও বিদেশি মদ
দল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
বগুড়ায় ইউএভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম শুরু    
বগুড়ায় ইউএভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম শুরু    
ইসরায়েল সফর বাতিল করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল সফর বাতিল করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানের নারীবাদী লেখক শাহরনুশ পারসিপুরের প্রয়াণ
ইরানের নারীবাদী লেখক শাহরনুশ পারসিপুরের প্রয়াণ
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল