সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৩৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঢাকার নবাবগঞ্জে যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। এতে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন বলেন, আমরা সাংবাদিকদের দায়িত্ব পালনের সময় নিরাপত্তার দাবি জানাচ্ছি। নির্বাচনকালীন সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে সেজন্য প্রশাসন দায়ী থাকবে। ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের এই হামলা আমরা মেনে নেবো না।
ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, ‘নবাগঞ্জে যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাদের নাম-ঠিকানা আমাদের কাছে আছে। পুলিশ যদি চায় আমাদের কাছ থেকে নিতে পারে। তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। ওই ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ এজাহার হিসেবে নিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের আহ্বান জানাচ্ছি। হামলাকারী যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে আমরা হামলাকারীদের সংবাদ করা থেকে বিরত থাকবো।’
ক্র্যাবের সাধারণ সম্পাদক দীপু সারোয়ারের সঞ্চালনায় মানববন্ধন থেকে দুই দফা দাবি ঘোষণা করা হয়।
দাবি দুটি হলো, ২৪ ডিসেম্বর নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহিৃত, শনাক্ত ও তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে বিচারের আওতায় আনতে হবে এবং একাদশ সংসদ নির্বাচনে নবাবগঞ্জসহ সারাদেশে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

/এআরআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নায়ক জিতকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
নায়ক জিতকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার
সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
ছবি থাকলেই স্পর্শ ছাড়া গ্রেফতার: শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
ছবি থাকলেই স্পর্শ ছাড়া গ্রেফতার: শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো