গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা মামলা: ৩ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ২০:২৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪

আদালত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও  তার সমর্থকদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান শুনানি শেষে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সবুজ মিয়া,  শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন  ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুর রহমান ফালান ।

বৃহস্পতিবার  মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানা পুলিশ এ আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত  কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি শেষে কারাগারে পাঠানোর পাশা-পাশি তিন কার্যদিবসের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়ের চিকিৎসা সংক্রান্ত মেডিক্যাল সার্টিফিকেট (এমসি) দাখিলের পর জামিন শুনানির আদেশ দেন।

এর আগে বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ৬টার দিকে ঢাকা-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রচারণা চালানোর সময় একদল মুখোশধারী ব্যক্তি হামলা চালায়। এতে গয়েশ্বরসহ ১৫ জন আহত হন। অজ্ঞাত দুর্বৃত্তরা বিএনপির প্রচারণা লক্ষ করে ইটপাটকেলও নিক্ষেপ করে।ওই ঘটনায় বুধবার রাতে হৃদয় নামের এক ব্যক্তিসহ আরও কয়েক জনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার