জামায়াতের বিচার দ্রুত শেষ করার দাবি তদন্ত সংস্থার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ১৬:৫৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৭:০২

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান

সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মঙ্গলবার (১ জানুয়ারি) তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির প্রধান সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান এ দাবি জানান।

আব্দুল হান্নান খান বলেন, ‘২০১৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করেছি। এরপর ওই প্রতিবেদনের ওপর কোনও চার্জ ফ্রেম হয়নি, কিংবা আমাদের কাছে সেই প্রতিবেদন ফেরতও পাঠানো হয়নি। তাই চার বছর হয়ে যাওয়ায় আমরা ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। এছাড়া, বিভিন্ন বিচারিক রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অপরাধী সংগঠন হিসেবে উল্লেখ করে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনও জারি করেছে নির্বাচন কমিশন।’

এছাড়া, মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে রায় হওয়ার পর যে মামলাগুলো আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলোও দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালে সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর একই বছরের ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা হয়। ওই তদন্ত প্রতিবেদনে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের  সাত ধরনের অভিযোগ তুলে ধরা হয়। সেই সঙ্গে জামায়াতকে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
লেহ যাওয়ার পথে কেন এক রাত জিসপায় থাকেন পর্যটকরা?
লেহ যাওয়ার পথে কেন এক রাত জিসপায় থাকেন পর্যটকরা?
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন