নির্বাচনি ব্যানার-পোস্টার অপসারণে বুধবার মাঠে নামছে ২ সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ২০:০৯ আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

নির্বাচনি পোস্টারে সয়লাব নগরী

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানী এখন পরিণত হয়েছে ব্যানার-পোস্টারের নগরীতে। পুরো নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন পাড়ামহল্লার অলিগলি ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে আছে। নগরীর সৌন্দর্য ফেরাতে এরইমধ্যে এসব পোস্টার-ফেস্টুন অপসারণের কাজ শুরু হলেও বুধবার (২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নামবে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি)।

রাজধানী ঘুরে দেখা গেছে, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ দুই সিটিজুড়েই রয়েছে  নির্বাচনি প্রচারণার বিভিন্ন সামগ্রী। রাজধানীর ফ্লাইওভার, ফুট ওভারব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেওয়ালসহ সর্বত্রই পোস্টার আর ব্যানারে সয়লাব।

বুধবার সকাল ১১টায় নর্থ-সাউথ রোডের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসব প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এবিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রতিদিনই বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করছি এবং মামলা দিচ্ছি। নির্বাচন উপলক্ষে রাজধানীতে কোটি কোটি পোস্টার-ব্যানার লাগানো হয়েছে। বুধবার থেকে আমাদের ৫৭টি ওয়ার্ডে একযোগে অপসারণের কাজ শুরু করবো। আশা করি, তিন দিনের মধ্যে আমরা সব পরিষ্কার করতে পারবো।’

একই কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনও। সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের এলাকায়ও আমরা বুধবার থেকে একযোগে পোস্টার-ফেস্টুন অপসারণ শুরু করবো।’ 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর, ২০২৬)
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন