বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনি পোস্টার-ফেস্টুন অপসারণ হবে: ভারপ্রাপ্ত মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ২০:০৭ আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২০:১২

ডিএনসিসি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনি প্রচার সামগ্রী হিসেবে ব্যবহৃত ব্যানার-পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হবে। বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা। তিনি ঢাকা মহানগরীর সৌন্দর্যবর্ধনে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ‘আমরা নির্বাচনের পর থেকে নির্বাচনি প্রচার সামগ্রী ব্যানার-পোস্টার ও ফেস্টুন অপসারণে কাজ শুরু করে দিয়েছি। আগামীকালের মধ্যে আমাদের এলাকা পরিষ্কার হয়ে যাবে। এজন্য আমাদের কর্মীরা কাজ করছে।’

জামাল মোস্তফা বলেন, ‘এই শহর আমাদের শহর। আমরা সবাই মিলে এই শহর গড়তে চাই। এজন্য  যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি। তারা যেন নিজ উদ্যোগেও ব্যানার-পোস্টারগুলো অপসারণ করে নেন। পাশাপাশি সব দলের রাজনৈতিক নেতাদের প্রতিও আমি আহ্বান জানাচ্ছি, তারাও যেন জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে অযথা কোনও ব্যানার-ফেস্টুন না লাগান। কারণ এসবের কারণে নগরীর সৌন্দর্য বিনষ্ট হয়। নগরবাসী বিরক্ত হয়।’

আলাপকালে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয় টেনে ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালনে আমাদের কাজ চলছে। এরই মধ্যে আমরা ট্রাফিক সিগন্যালগুলোর ত্রুটি-বিচ্যুতি মেরামত করে পুলিশের ট্রাফিক বিভাগকে বুঝিয়ে দিয়েছি। তাদের সঙ্গে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা সার্কেল কাজ করছে। অন্য পদক্ষেপগুলোর মধ্যে সামান্য কিছু বাকি আছে। সেগুলো খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।’

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর, ২০২৬)
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন