রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ২১:২২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রাজধানীর ইস্কাটন রোডে সাঈদ (৫০) নামের একজন কাপড় ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীর পক্ষ থেকে বলা হয়, তার ব্যাগে থাকা পাঁচ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৭ জানুয়ারি) বিকালে ইস্কাটন রোডের জনকণ্ঠ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সাঈদ রাজধানীর মগবাজার দীলু রোডের বাসিন্দা।

জানা যায়, সোহেল নামে এক ব্যক্তি সাঈদকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যান। সোহেল জানান, একটি ব্যাগের ভেতরে ওই ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিল। মোটরসাইকেলে আসা কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে কাছে থাকা ব্যাগ নিয়ে যায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে তার কাছে কত টাকা ছিল তার সঠিক পরিমান জানা যায়নি। আমাদের টিম কাজ করছে। পরে জানা যাবে। আহত কাপড় ব্যবসায়ী ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।’  

/এআইবি/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত