‘মেগা প্রজেক্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আগের মন্ত্রীরাই আছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৭:২৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:৫২

অধ্যাপক মেজবাহ কামাল ‘তরুণ মন্ত্রিসভা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে সমাজ গবেষক অধ্যাপক মেজবাহ কামাল বলেন, ‘এই মন্ত্রিসভার সক্ষমতার বেশ কয়েকটি দিক আছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো, যেখানে উন্নয়নের প্রধান দায়িত্ব অর্পিত, সেখানে খুব একটা পরিবর্তন হয়নি। মেগা প্রোজেক্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আগের মন্ত্রীরাই আছেন। সেখানে পরিবর্তন হয়নি।’  
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এই মন্ত্রিসভার তরুণ সদস্যদের অনেকেরই অভিজ্ঞতার ঘাটতি আছে। অনেক মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী নেই। ফলে সেখানে তাকে পুরোটাই সামলাতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। তাদের দায়িত্ব দেওয়া ভুল হয়েছে, ঠিক হয়েছে এরকম কোনও অভিমত দিতে চাই না। সময় বলবে এটা ঠিক হয়েছে কিনা।

‘আমার ধারণা, নতুন মন্ত্রীদের অনেকে সফল হবেন। অনেকেই নতুন নেতা হিসেবে সামনে বেরিয়ে আসবেন। আবার কোনও কোনও জায়গায় আমরা সেরকম সফল নাও হতে পারি। তবে অভিজ্ঞতার একটি মূল্য আছে সব জায়গায়। যদি অভিজ্ঞতাকে তারুণ্যের সঙ্গে সমন্বয় করা যায় তাহলে ভালো হয়। তরুণ এবং অভিজ্ঞতার ভারসাম্য যথাযথ হওয়াটা সাফল্যের চাবিকাঠি। এক্ষেত্রে আমি মনে করি, প্রধানমন্ত্রী একটু ঝুঁকি নিয়েছেন। ভুল কিংবা সঠিক– সেটা এখনও বলার সময় আসেনি।’

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি