‘চিকিৎসা জীবনের প্রথম দিন থেকেই শপথ নিয়ে কাজ শুরু হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ১৭:০৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৭:১৮

বক্তব্য রাখছেন ডা. প্রাণ গোপাল দত্ত ‘চিকিৎসা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— প্রথম দিন থেকেই শপথ নিয়ে কাজ শুরু করা হয়, যা অন্য কোনও পেশায় প্রবেশের আগে নেওয়া হয় না। আর এই শপথ নেওয়ার মাধ্যমেই একজন চিকিৎসকের মানবিক দায়বদ্ধতা বেড়ে যায়।’ এ মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিসিএসএমএমইউ)-এর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্রজীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘ধৈর্য ধারণের মাধ্যমেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল চিকিৎসক হওয়া সম্ভব।’

সভাপতির বক্তব্যে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সারাবিশ্বে প্রশংসিত ও রোল মডেল। বর্তমান বাংলাদেশের চিকিৎসা পেশায় নিয়োজিতরা স্বর্ণযুগ পার করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের চিফ অপারেটিং অফিসার (সিওও) ডা. নাজমুল হাসান ও হাসপাতালটির উপ-পরিচালক ডা. আব্দুল মালেক মৃধা। এর আগে স্বাগত বক্তব্য রাখেন কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক ফারুকুল ইসলাম।

এছাড়া, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, নবাগত শিক্ষার্থীদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবাগত শিক্ষার্থীদের জেনেভা কনভেনশনের শপথ বাক্য পাঠ করান কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ।

/টিওয়াই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 
ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ বাংলাদেশ কোচ
ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ বাংলাদেশ কোচ
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি