সোহরাওয়ার্দী মেডিক্যালে ১৪তম এমবিবিএস ব্যাচের ওরিয়েন্টেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ২০:৪৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২০:৪৭

শপথ বাক্য পাঠ করছেন শিক্ষার্থীরা একজন চিকিৎসকই মানুষের সংকটাপন্ন মুহূর্তে পাশে থাকেন। তাই চিকিৎসা পেশা যেমন সম্মানের, তেমনি গৌরবের। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ১৪তম এমবিবিএস ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামের বক্তৃতায় এ কথা বলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। কলেজের মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীদের আগামী পাঁচ বছর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম।
সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. রাজীব দে সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের সব মেডিক্যাল কলেজের একটি ধারাবাহিক ঐতিহ্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এই দিন মেডিক্যাল কলেজের সব বিষয়ের শিক্ষকেরা একযোগে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন। এছাড়া শপথ নেওয়ার বিষয়টিও একমাত্র এই চিকিৎসা পেশার শিক্ষার্থীদের ক্ষেত্রেই দেখা যায়।’
শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করছেন এ সময় আরও বক্তব্য রাখেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মামুন মোর্শেদ, শিক্ষক সমিতির সভাপতি ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও বয়েজ হোস্টেলের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. আ. ম. সেলিম রেজা, এনাটমি বিভাগের প্রধান ও ফেইজ-১ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. শাহনাজ আকতার, এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ও গার্লস হোস্টেলের তত্ত্বাবধায়ক ডা. আঞ্জুমান আরা, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুসাররাত হক, ফার্মাকোলজি বিভাগের প্রধান ও ফেইজ-৩ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এলিজা ওমর ইভা, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. এইচ. এম. ফিরোজ, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ ডা. শাহাদাত হোসেন রিপন। এছাড়া সব বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং লেকচারাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর টিচার্স কনফারেন্স রুমে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষকরা। পরে শিক্ষক ও নবীন শিক্ষার্থীদের ফটোসেশনের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ হয়।

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
সর্বশেষ খবর
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি