কোটা সংস্কার আন্দোলন: চার মামলার তদন্ত প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৪:১৪ আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৪:২৬

কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো, পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ জানুয়ারি ) মামলাগুলোর তদন্ত প্রতিবেদ দাখিলের দিন ধার্য ছিল। কিন্ত তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এ দিন ধার্য করেন। 

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) মাহমুদুর রহমান এ তথ্য জানান।   

এর আগে  ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে হামলার ঘটনায় ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেন। অন্য তিনটি মামলা পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে করেন। তবে মামলাগুলোয় নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, ৮ এপ্রিল রাত ১টার দিকে হামলাকারীরা ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে। দেয়াল টপকে বাসায় ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেয়।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি তাদের কিছুই দিইনি’: ইরানকে নিষেধাজ্ঞা-তহবিল ছাড়ের খবর নাকচ ট্রাম্পের
‘আমি তাদের কিছুই দিইনি’: ইরানকে নিষেধাজ্ঞা-তহবিল ছাড়ের খবর নাকচ ট্রাম্পের
দুই দিন বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল শুরু
দুই দিন বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল শুরু
পর্যটন খাতে পরিবেশ রক্ষার কাজই যখন পেশা
পর্যটন খাতে পরিবেশ রক্ষার কাজই যখন পেশা
ঘামের দাগে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য? জানুন পরিষ্কারের কৌশল
ঘামের দাগে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য? জানুন পরিষ্কারের কৌশল
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম