গ্যাটকো মামলা নিষ্পত্তির জন্য আইনজীবীদের সহযোগিতা চাইলেন বিচারক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৩:০৯ আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৩:২২

রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত গ্যাটকো দুর্নীতির মামলা নিষ্পত্তি করতে আইনজীবীদের সহযোগিতা চাইলেন বিচারক। বুধবার (১৬ জানুয়ারি) গ্যাটকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠন শুনানির দিনে বিচারক আসামি পক্ষের আইনজীবীদের বলেন, ‘মামলাটি হাইকোর্টে স্থগিত ছিল। আপনারা এখনও চার্জ পিটিশন দাখিল করবেন বলে সময় চাচ্ছেন? এর আগেও পিটিশন দিতে পারতেন। হাইকোর্টের ছয় মাসের মধ্যে মামালটি নিষ্পত্তি করতে বলছেন। তাই আপনারা সহযোগিতা করবেন।’

রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার আদালতে অভিযোগ গঠন শুনানির সময় একথা বলেন।

দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল শুনানি শুরু করে বলেন, ‘মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য আছে।  খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। কারণ তিনি অসুস্থ। তাই তার অনুপস্থিতে অভিযোগ গঠন শুনানির আবেদন করছে।’ 

তিনি আরও বলেন, যেহেতু অন্য আসামিরা আদালতে আছেন তাদের পক্ষে অভিযোগ গঠন শুনানি শুরু করা হোক।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। তিনি বলেন, ‘যেহেতু খালেদা জিয়া আদালতে হাজির নাই সেহেতু আইন অনুযায়ী অভিযোগ গঠন শুনানি চলে না। তাই খালেদা জিয়ার উপস্থিততে অভিযোগ গঠন শুনানির আবেদন করছি।

আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় চান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সব আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক 
সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক 
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১
বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট