ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৩:২৪ আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:৪৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর উপনির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচন বাতিলের বিষয়ে জারি করা রুলসহ আবেদনকারীদের রিট খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ডিএনসিসি’র উপনির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনও বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় বুধবার (১৬ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট কাজী মইনুল হোসেন।

পরে তিনি বলেন, ‘রিটকারীদের আইনজীবীরা আদালতে উপস্থিত না থাকায় তাদের রিট খারিজ করেছেন হাইকোর্ট। এখন এ আদেশের বিরুদ্ধে রিটকারীদের আপিল করার সুযোগ নেই। কিন্তু তারা চাইলে খারিজ আদেশটটি পুনরায় উত্থাপনের আবেদন জানাতে পারবেন। তবে এ নির্বাচন হতে আপাতত আর কোনও আইনি বাধা থাকলো না।’

এর আগে ২০১৮ সালের ১৬ জানুয়ারি ডিএনসিসি’র নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন নতুন ওয়ার্ড হিসেবে যুক্ত হওয়া ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণ না হওয়ায় তারা এ নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রকে বিবাদী করা হয়েছে। অপর রিটটিতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিবকে বিবাদী করা হয়।

রিটের শুনানি নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ২০১৮ সালের ৯ জানুয়ারি নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর ডিএনসিসি’র উপনির্বাচন স্থগিত হয়ে যায়।

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকা ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে, বাড়তে পারে তাপমাত্রা
ইসরায়েলে ইহুদি-আরব জোট সরকারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
ইসরায়েলে ইহুদি-আরব জোট সরকারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি: লুটপাট-ভাঙচুর ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপ
জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি: লুটপাট-ভাঙচুর ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপ
টিভিতে আজকের খেলা (১ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল