শনিবারের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১৭:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:০৮

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (ফাইল ছবি)

অনিবার্য কারণে আগামী শনিবারের (১৯ জানুয়ারি) জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে এই ক্যাম্পেইনের তারিখ ঘোষণা করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।  

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে এই ঘোষণা প্রচার করা হয়েছে। 

জাতীয় পুষ্টি সার্ভিসের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. এম ইসলাম বুলবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনিবার্য কারণে আগামী শনিবারের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা পরবর্তীতে কবে করা হবে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের জানিয়ে দেওয়া হবে। তবে আশা করছি আগামী সপ্তাহে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে পারে। আমরা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছি।’  

প্রসঙ্গত, প্রতিবছর প্রধানমন্ত্রী নিজে শিশুদের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এতে ১ থেকে ১২ মাস বয়সী শিশুদের একটি ক্যাপসুল খাওয়ানো হয়। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের অন্য একটি ক্যাপসুল খাওয়ানো হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই ক্যাপসুল শিশুদের রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধে ভূমিকা রাখছে।  

/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরে মাকড়সার বাসা? এই দুর্দান্ত টিপসেই মিলবে সমাধান
ঘরে মাকড়সার বাসা? এই দুর্দান্ত টিপসেই মিলবে সমাধান
শাহজালালে প্রযুক্তিহীন তল্লাশি: বেল্ট-জুতা খুলে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের   
শাহজালালে প্রযুক্তিহীন তল্লাশি: বেল্ট-জুতা খুলে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের   
ইরানের সঙ্গে চুক্তি হবে ঝামেলাপূর্ণ, কেন এ কথা বললেন ভ্যান্স
ইরানের সঙ্গে চুক্তি হবে ঝামেলাপূর্ণ, কেন এ কথা বললেন ভ্যান্স
পুলিশের উপস্থিতিতে ভবন থেকে পড়ে সিটি করপোরেশন কর্মকর্তার মৃত্যু
পুলিশের উপস্থিতিতে ভবন থেকে পড়ে সিটি করপোরেশন কর্মকর্তার মৃত্যু
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ