জুলহাস-তনয় হত্যা মামলায় আসাদুল্লাহ ফের ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ২০:২৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:৫২



জুলহাস ও তনয়

মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা ও সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আসাদুল্লাহকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক দিদার হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মনিরুল ইসলাম আসামি আসাদুল্লাহকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। এর আগের দিন ১৫ জানুয়ারি রাতে টঙ্গী থেকে আসাদুল্লাহকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডে আসাদুল্লাহ সরাসরি জড়িত রয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার দাওরা প্রশিক্ষক ছিল সে। সংগঠনে ফখরুল, ফয়সাল, জাকির, সাদিকসহ একাধিক নামে পরিচিত সে। ২০১৬ সালে উত্তর বাড্ডায় পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায়ও সে সন্দেহভাজন। আনসারুল্লাহ টিমে যোগদানের আগে যশোরের নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সাথী ছিল সে।
এর আগে গত বছরের ২২ জুলাই এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের নামে আনসার আল ইসলামের (এবিটি) শুরা সদস্যকে গ্রেফতার করা হয়।

আসাদুল্লাহ প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বাসায় ঢুকে জুলহাস ও তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। তারা যাওয়ার সময় ‘নারায়ে তাকবির’ ও ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, খুনিরা সংখ্যায় ছিল ৫ জন।
ওই সময় পুলিশ কর্মকর্তারা জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি ‘স্লিপার সেল’ এই হত্যাকাণ্ডে জড়িত। যারা ২০১৩ সাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে ব্লগার, লেখক, প্রকাশক ও ভিন্নমতাবলম্বীদের টার্গেটপূর্বক হত্যা করে আসছিল। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী আনসার আল ইসলাম বাংলাদেশে আগে আনসারুল্লাহ বাংলাটিম নামে তাদের কার্যক্রম চালাতো। জুলহাস-তনয় হত্যাকাণ্ডের পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) টুইটার বার্তায় এর দায় স্বীকার করে।
ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এস আই মোহাম্মদ শামীম অস্ত্র মামলা দায়ের করেন।
মামলা দুটির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলা তদন্ত করছেন ডিবির পরিদর্শক নুরুল আফসার।

আরও পড়ুন...

জুলহাস-তনয় হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে আসাদুল্লাহ

/টিএইচ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা