ভর্তিতে অনিয়ম: উইলস লিটলের ৩০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ২১:০৯ আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২১:১৫

ভর্তিতে অনিয়ম: উইলস লিটলের ৩০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ কোচিং বাণিজ্য ও অনিয়মের অভিযোগে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হটলাইনে (১০৬) অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী। দুদকের সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার অভিযান সমন্বয় করেন।
অভিযানের সময় নবম শ্রেণিতে অকৃতকার্য কয়েকজন শিক্ষার্থীকে দশম শ্রেণিতে ভর্তির চেষ্টার উদ্যোগ দুদকের নজরে আসে। পরে উইলস লিটল কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে এবং এর সঙ্গে জড়িত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
দুদক টিম জানায়, ২০১৭ সালে উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষকরা শিক্ষার্থীদের কোচিং করাবেন না বলে অঙ্গীকার করেছিলেন। কিন্তু পরে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করেন তারা।

আরও পড়ুন: ভর্তি বাণিজ্যের অভিযোগে যে ১৫ স্কুলকে চিঠি দিলো দুদক

/ডিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত