‘বৃক্ষমানব’ আবুল বাজানদার ঢামেকে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৯, ২০:০৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২০:১৩

আবুল বাজানদার আবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ‘বৃক্ষমানব’ খ্যাত আবুল বাজানদার। চিকিৎসারত অবস্থায় পালিয়ে যাওয়ার প্রায় আট মাস পর রবিবার (২০ জানুয়ারি) তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিরে আসেন। সোমবার ভর্তি হন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আগামীকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) আবুল বাজানদারের চিকিৎসা সংক্রান্ত মেডিক্যাল বোর্ড বসবে।
আবুল বাজানদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভর্তি হওয়ার পর হাসপাতালের বারান্দায় আছি। আমাকে বলা হয়েছে, সিট ফাঁকা হলে দেবে। আমার সঙ্গে ঢাকায় মা এসেছে।’
এর আগে আবুল বাজানদার ও তার পরিবারের একজন সদস্যকে হাসপাতাল থেকে খাবার দেওয়া হতো। এবার তা দেওয়া হচ্ছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সকালে-দুপুরে না পেলেও রাতে খাবার পেয়েছি। তবে মায়ের জন্য খাবার দেয়নি। তারা বলেছে, স্যারেরা না বলা পর্যন্ত মায়ের জন্য খাবার দিতে পারবে না।’
চিকিৎসা প্রসঙ্গে আবুল বাজানদার বলেন, এখানে অনেক করেছেন সবাই। এরপরও যদি বিদেশে যাওয়ার দরকার হয়, আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, তার ব্যবস্থা যেন করা হয়। তিনি জানান, চিকিৎসকেরা আগেই বলে দিয়েছেন, এটা বাড়বে, অস্ত্রোপচার করে করে নিয়ন্ত্রণে রাখতে হবে।
ডা. সামন্ত লাল সেন বলেন, আবুল বাজানদারের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাকে বিদেশে পাঠানো হবে কিনা, বোর্ড বসলে তা জানা যাবে।
উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৬ মে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান আবুল। তার দুই হাত ও পায়ে গাছের শিকড়ের মতো শক্ত অতিরিক্ত অংশ আছে। তার চিকিৎসায় সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন...

আবার ঢামেকে আবুল বাজানদার

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’