সংরক্ষিত মহিলা আসনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৩:০৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:২১

সুপ্রিম কোর্ট ২৫ বছরের জন্য জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি মহিলা আসন নিয়ে আনা সংবিধানের সপ্তদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

রিটে স্পিকার, সংসদ সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, ষোড়শ সংশোধনীর রায়ে আপিল বিভাগ বলেছে, ‘সংসদে এখন আর সংরক্ষিত ৫০টি মহিলা আসনের দরকার নেই। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র অপরিপক্ক।’ তাছাড়াও সংবিধানের ১১ ও ৬৫ অনুচ্ছেদে সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। তাই সংবিধানের সপ্তদশ সংশোধনী সংবিধানের ৭, ১৯, ২৬, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক।

পরে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, রিট আবেদনটির ওপর আগামী রবিবার বিচারপতি মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা