সব জাতীয় আন্দোলনে শিল্পীদের অবদান ছিল: তানভিন সুইটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৭:১২ আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:২১

অভিনেত্রী তানভিন সুইটি বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক আয়োজন বৈঠকিতে অভিনেত্রী তানভিন সুইটি বলেন, ‘আমি আওয়ামী লীগের একদম সাধারণ একজন কর্মী। সবার কাছে আমার পরিচয় অভিনয়শিল্পী হিসেবে; অনেকের অনেক রকম পরিচিতি থাকে সমাজে। যেমন– কেউ ব্যবসায়ী, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি। তাদেরও একটা পরিচিতি থাকে সমাজে। আমরা অভিনয়শিল্পী যারা আছি তারা মুক্তিযুদ্ধের পক্ষে,  স্বাধীনতার পক্ষে। আমাদের বেড়ে ওঠা থিয়েটারে, সেখানে আমি মুক্তিযুদ্ধকেন্দ্রিক, অনেক নাটক করেছি।’
তিনি আরও বলেন, ‘এখন অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে আসা নিয়ে অনেক কথা হচ্ছে। সে পরিপ্রেক্ষিতে আমি কিছু বলতে চাই। আপনি পেছনে ফিরে তাকালে দেখবেন ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের আন্দোলন, সব জায়গায় শিল্পীদের একটা ভূমিকা ছিল। আমরা পথনাটক করছি, আমরা স্টেজে নাটক করেছি– এসব নাটকে মৌলবাদ নিয়ে, জঙ্গিবাদ নিয়ে আমরা কাজ করেছি। সেই জায়গা থেকে আমরা বলবো, আমরা অনেক ঝুঁকি নিয়ে যেকোনও সময় সরকারের পাশে দাঁড়িয়ে কাজ করেছি। আমরা এমন পরিস্থিতিতেও কাজ করেছি যেখানে আমরা কোনও কিছুর পরোয়া করিনি। একটি রাজনীতি সচেতনতা  বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বলেন, স্বাধীনতার পক্ষের কথা বলেন– এমন জায়গা থেকেই আমরা এসব করেছি।’

ছবি: সাজ্জাদ হোসেন

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ