ঢাবি ক্যাম্পাসে সব মতের উন্মুক্ত চর্চা নিশ্চিত করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৭:৪১ আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৭:৪৪

ঢাবি ক্যাম্পাসে সব মতের উন্মুক্ত চর্চা নিশ্চিত করার দাবি আসন্ন ডাকসু নির্বাচনে দেশের স্বাধীনতার পক্ষের সব সংগঠনের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টির দাবি করেছে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন। সংগঠনটির নেতারা বলেছেন, মুক্তি চিন্তার অভয়ারণ্য হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব মতের উন্মুক্ত চর্চা নিশ্চিত করতে হবে।

বুধবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম বলেন, ‘আসন্ন ডাকসু নির্বাচনে ঢাবি ক্যাম্পাসে আদর্শবাদী, শুদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠায় ইশা ছাত্র আন্দোলন ডাকসু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। সে লক্ষ্যে আমরা ঢাবি ভিসি ও প্রক্টোরিয়াল বডির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি, বৈঠক করেছি। কিন্তু ডাকসু নির্বাচন কার্যক্রমে আমাদের ক্রমাগত উপেক্ষা করা হচ্ছে। মুক্তচিন্তা চর্চার অভয়ারণ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন পক্ষপাতদুষ্ট আচরণ আমাদের হতবাক করেছে।’

সম্ভাব্য ডাকসু ভিপি প্রার্থী ইলিয়াস হাসান বলেন, ‘প্রতিক্রিয়াশীল আচরণ করবেন না। আপনারা আপনাদের কথা বলুন, আমরা আমাদের কথা বলি। শিক্ষার্থীদের তাদের পছন্দমতো সিদ্ধান্ত নিতে দিন।’

ইশা ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও যোগাযোগ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম, স্কুল সম্পাদক এম এম শোয়াইব, সদস্য কে এম শরীয়াতুল্লাহ, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ প্রমুখ।

/এসআইআর/এসএস/এইচআই/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের