কর্তৃপক্ষের হস্তক্ষেপে শান্ত হয়েছেন বিএসএমএমইউ’র নার্স ও কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১২:৫৪আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৩:০০

বিএসএমএমইউ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বদ্যিালয়ের (বিএসএমএমইউ) স্টাফ নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে সৃষ্ট উত্তপ্ত অবস্থার প্রশমন হয়েছে। বিএসএমএমইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বিএসএমএমইউ পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বহির্বিভাগে একজন স্টাফ নার্সের স্বামীর সঙ্গে চতুর্থ শ্রেণির এক কর্মচারির বাদানুবাদ হয়। ছোট্ট এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে দুই পক্ষকেই ডেকে ঘটনার তদন্তে কমিটি করার কথা জানালে পরিস্থিতি শান্ত হয়।’

এ বিষয়ে গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের অধ্যাপক মেবেল ডি রোজারিও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নার্সদের মধ্যে কোনও ধর্মঘট বা কর্মবিরতি আছে বলে শুনিনি। তারা ঠিকমতোই কাজ করছেন।’

নার্সিং সুপারিটেন্ডেন্ট সান্ত্বনা রানী দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে কোনও ধর্মঘট বা কর্মবিরতি নেই। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। আমরা সেই সমস্যার সমাধান করেছি। এখন যে যার কাজে ফিরে গেছে। এখন কোনও সমস্যা নেই।’

/টিওয়াই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ জুন, ২০২৬)
বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা, নিন্দা জানালো সৌদি আরব
বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা, নিন্দা জানালো সৌদি আরব
যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো জার্মানি
যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো জার্মানি
বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি
বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন