খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ ২৫ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৬:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:৫৮

খালেদা জিয়া (ফাইল ফটো) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা সে বিষয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম মামলার শুনানি শেষে এ আদেশ দেন। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে কিনা সে বিষয়ে আদেশের দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। মামলার বাদীর আইনজীবী আবুল কালাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। এর আগে গত ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস।
২০১৭ সালের ২৫ জানুয়ারি ‘বাংলাদেশ জননেত্রী পরিষদ’ এর সভাপতি এবি সিদ্দিক মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগ

২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা না চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।’ এছাড়া দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়া এ বক্তব্যের মাধ্যমে জাতির পিতার ইতিহাসকে বিকৃত করেছেন উল্লেখ করে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাদী।

আরও পড়ুন: খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশ ২৪ জানুয়ারি

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হলুদ জার্সিতে মেতেছেন শোবিজ তারকারা
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হলুদ জার্সিতে মেতেছেন শোবিজ তারকারা
ছয় দেশের সংঘাত থেকে ৭০ ভাগেরও বেশি শরণার্থীর জন্ম
ছয় দেশের সংঘাত থেকে ৭০ ভাগেরও বেশি শরণার্থীর জন্ম
পুশইনের রাজনীতি, সামরিকায়ন এবং আন্তর্জাতিকীকরণের রূপরেখা
সীমান্তে অবরুদ্ধ মানবতাপুশইনের রাজনীতি, সামরিকায়ন এবং আন্তর্জাতিকীকরণের রূপরেখা
কচুক্ষেতে শ্রমিক–পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, কয়েকজন আটক
কচুক্ষেতে শ্রমিক–পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, কয়েকজন আটক
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা