ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলায় তদন্ত প্রতিবেদন ২৮ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৩:৩৫ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৩:৪৮

আদালত

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা মামলায় তদন্ত প্রতিবেদন ২৮ ফেব্রুয়ারি দাখিল করার নির্দেশ।

রবিবার (২৭ জানুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলাটি প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। 

গত ১৫ ডিসেম্বর ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানী দারুস সালাম থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহার ভুক্তরা আসামিরা হলেন, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসলাম, দারুসসালাম থানা ছাত্রলীগের নেতা নাবিল খান, স্বেচ্ছাসেবক লীগের নেতা বাদল, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী সোহেল, ছাত্রলীগের সভাপতি শেখ রাজন, স্বেচ্ছাসেবক লীগের জুয়েল ও শেখ ফারুক, শাহআলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির, সাধারণ সম্পাদক সৈকত, দফতর সম্পাদক রনি, ছাত্রলীগকর্মী শাওন ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম শুভ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৪ ডিসেম্বর সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে দারুস সালাম এলাকায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালায়। তারা একইসঙ্গে চাকু, লোহার রড, হকিস্টিকসহ লাঠিসোঠা দিয়ে ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব ও রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ওই সময় ড. কামাল হোসেনের গাড়িটিসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ