ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৪:৫৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৪:৫৫

আদালত

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব এই আদেশ দেন।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান এ তথ্য জানান।

জানা যায়, আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র দে (উপ-পরিদর্শক) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় হামলার শিকার হন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। ঘটনার দিন রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০-১১ জনকে আসামি করা হয়।

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’