চার জেলায় বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, দালাল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৩১আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৩৩

বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

যানবাহনের রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ-দুর্নীতির অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ঢাকা জেলার কেরানীগঞ্জের ইকুরিয়া, খুলনা, সিলেট ও পাবনা কার্যালয়ে পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অভিযোগ কেন্দ্র ১০৬-এ অভিযোগ পেয়ে রবিবার (২৭ জানুয়ারি) দুদক এনফোর্সমেন্ট ইউনিটের চারটি টিম এ অভিযান চালায়।

অভিযানের সময় ইকুরিয়ায় এক দালালকে হাতেনাতে ধরা হয়। তাকে ৮ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেন বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট। 

অভিযানের সময় পাবনা বিআরটিএ কার্যালয়ে কোনও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি পাওয়া যায়নি। খুলনা ও সিলেট কার্যালয়ে দুদক টিম বিশৃঙ্খলা ও নানা অনিয়ম দেখতে পায়।

অভিযান সমন্বয় করেন, দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মুনীর চৌধুরী। তিনি বলেন, ‘বিআরটিএ-তে শৃঙ্খলা না আসলে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দুদক সরাসরি আইনানুগ ব্যবস্থা নেবে।’ 

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোসলে নেমে একসঙ্গে ডুবে গেলো চার ছাত্রী, একে একে লাশ উদ্ধার
গোসলে নেমে একসঙ্গে ডুবে গেলো চার ছাত্রী, একে একে লাশ উদ্ধার
প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করে বিক্ষোভ ও সমালোচনার মুখে জেলেনস্কি
প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করে বিক্ষোভ ও সমালোচনার মুখে জেলেনস্কি
‘ভারতের একমাত্র অপছন্দের দল জামায়াত, তারা আমাদের লাল কার্ড দেখায়’
‘ভারতের একমাত্র অপছন্দের দল জামায়াত, তারা আমাদের লাল কার্ড দেখায়’
বিয়ের পরদিন মসজিদে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ, দেখতে এসে মামারও মৃত্যু
বিয়ের পরদিন মসজিদে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ, দেখতে এসে মামারও মৃত্যু
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম