কাভার্ড ভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৮:৪৯ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:৫৫

খালেদা জিয়া কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিচার শেষ না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
রবিবার (২৭ জানুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
গত বছরের ১৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। গত বছরের ৬ আগস্ট এই আবেদনের শুনানি করে খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।
২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন সহ ২০ দলের স্থানীয় ৩২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
বিশ্বনাথ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
ফ্যাসিবাদী আমলে বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হতো: রিজভী
মাকে মারধর ও শোকজের জবাব না দেওয়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত
সর্বশেষ খবর
দ. আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পাননি নাহিদ রানা, রিশাদই ভরসা
দ. আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পাননি নাহিদ রানা, রিশাদই ভরসা
সেই ভারতীয় নাগরিক ৩ দিনের রিমান্ডে
সেই ভারতীয় নাগরিক ৩ দিনের রিমান্ডে
রাজধানীতে নিজ বাসা থেকে যুবককের লাশ উদ্ধার, আটক ২
রাজধানীতে নিজ বাসা থেকে যুবককের লাশ উদ্ধার, আটক ২
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি