স্বাস্থ্য অধিদফতরের সামনে চাকরিপ্রত্যাশীদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১২:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১২:৫৯




স্বাস্থ্য অধিদফতর (ছবি সংগৃহীত) ২০১২-১৩ সালে স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশীরা। সোমবার (২৮ জানুয়ারি) মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের পাশে তারা এ কর্মসূচি পালন করেন। নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ওই সময় ২ হাজার ৭ জন লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণ সবাইকে অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন ‘২০১২-২০১৩ সালের স্বাস্থ্য অধিদফতরের অধীন ৯ জেলার তৃতীয়-চতুর্থ শ্রেণির নিয়োগ প্রত্যাশিত কমিটি’র সভাপতি মো. বাইরুল হক।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ওই নিয়োগ বিজ্ঞপ্তি ২০১২ সালে দেওয়া হয়। এরপর আমরা লিখিত ও ভাইভা দুই পরীক্ষায় উত্তীর্ণ হই। এরপরও ডিজি অফিস আমাদের নিয়োগ দিচ্ছে না। আমরা হাইকোর্ট-সুপ্রিম কোর্ট থেকে নিয়োগের রায় এনেছি। আজ আমরা নিয়োগের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। নিয়োগ না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। আমাদের দাবি একটাই আমাদের নিয়োগ দেওয়া হোক।’

এ প্রসঙ্গে চতুর্থ শ্রেণির চাকরি প্রত্যাশী মো. মুক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বিজ্ঞপ্তি হয়েছিল ২০১২ সালে। এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমরা নিয়োগ চাই। এই দাবিতেই আমরা আজকে স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান নিয়েছি।’

চাকরিপ্রত্যাশীরা জানান, ২০১২ সালের ২২ নভেম্বর নওগাঁ, সাতক্ষীরা, যশোর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এই ৯ জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ২০১৩ সালের ২৬ এপ্রিল লিখিত পরীক্ষা হয়। ওই বছরের ২৪ জুন ফল প্রকাশ হয়। এতে অকৃতকার্য একজন উচ্চ আদালতে রিট করেন। ওই বছরই রিটটি খারিজ করে নিয়োগটি শেষ করার আদেশ দেন আদালত। ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী মোহাম্মদ নাসিমের সময় ওই নিয়োগ শেষ না করে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই পুনঃবিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে রিট (মামলা নং ৪৭৪৭/১৪) করা হলে তা অবৈধ ঘোষণা করে ৬০ কার্যদিবসের মধ্যে নিয়োগ শেষ করার আদেশ দেওয়া হয়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ৬৫৪ দিন পর আপিল (মামলা নং ৫৩৯/১৭) করে স্বাস্থ্য অধিদফতর। আপিলটি ২০১৮ সালের ২ জানুয়ারি খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতর রিভিউ আবেদন করেন (মামলা নং ১৮০/১৮)। এই রিভিউও আপিল বিভাগ ২০১৮ সালের ২১ মে খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অসুস্থতা জনিত ছুটিতে থাকায় কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/টিওয়াই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন এবার বিশ্বকাপে মানসম্মত ফুটবল দেখা যাচ্ছে না?
কেন এবার বিশ্বকাপে মানসম্মত ফুটবল দেখা যাচ্ছে না?
দেশের ইতিহাসের সেরা সংসদ গড়তে চাই: চিফ হুইপ
দেশের ইতিহাসের সেরা সংসদ গড়তে চাই: চিফ হুইপ
পরাজিত ও বিধ্বস্ত চেহারা দেখাতে কুণ্ঠিত শেখ হাসিনা: তথ্য উপদেষ্টা
পরাজিত ও বিধ্বস্ত চেহারা দেখাতে কুণ্ঠিত শেখ হাসিনা: তথ্য উপদেষ্টা
জেট ফুয়েলের দাম কমলো
জেট ফুয়েলের দাম কমলো
সর্বাধিক পঠিত
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের