মিল্কভিটার বিপণন কর্মকর্তা নজরুল ইসলাম কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ২০:২৭ আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:২৮

আদালত

অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) বিপণন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) আসামি নজরুল ইসলাম  আইনজীবীর মাধ্যমে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান মো. মামুন জামিনের শুনানি করেন। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আবুল হাসান জামিনের বিরোধিতা করেন।
অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) গাজীপুর জোনে কর্মরত ছিলেন (বিপণন) মো. নুরুল ইসলাম, দক্ষ শ্রমিক-২ (বিপণন) মো. নজরুল ইসলাম ও এমপ্লয়ী গ্রেড-৪ জোনের তত্ত্বাবধায়ক (বিপণন) মো. আবু ছায়েদ। তারা  ২০১৩ সালের জুন মাস থেকে ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত হিসাবের গড়মিল দেখান। পরবর্তীতে প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে মাসিক সেলস ও ব্যাংক হিসাব অনুযায়ী দুই কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৭৫ টাকা আত্মসাতের  অভিযোগ প্রমাণিত হয়।

ওই ঘটনায় ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল হাসান বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে রাজধানীর রূপনগর থানায় মামলা দায়ের করেন।

ওই বছরের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট আসামি নজরুল ইসলামকে ছয় সপ্তাহের জামিন দেন। জামিনের নির্ধারিত সময়ের পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন আদালত।

এদিকে, মামলার অন্য দুই আসামি নুরুল ইসলাম হাইকোর্ট থেকে এবং আবু ছায়েদ ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন নেন।

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট-কমেন্টেই কি শেষ সব সুনাম?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট-কমেন্টেই কি শেষ সব সুনাম?
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০